সৈয়দপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনের হোম সিগন্যালের কাছে গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে সৈয়দপুর-চিলাহাটিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে চারটার দিকে সৈয়দপুর থেকে বরেন্দ্র এক্সপ্রেসের খালি ট্রেনটি নীলফামারীর উদ্দেশে যাত্রা করে। সেখান থেকে যাত্রী নিয়ে ট্রেনটি সকাল ছয়টায় রাজশাহীর উদ্দেশে যাত্রা করার কথা ছিল। কিন্তু পথে সৈয়দপুর হোম সিগন্যালের কাছে ট্রেনের পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেম জানান, এর ফলে খুলনা থেকে আসা রকেট মেইল ট্রেনটি সৈয়দপুর আসার পর চিলাহাটি যেতে পারেনি। পরে সৈয়দপুর থেকেই আবার খুলনার উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলপথের স্লিপার বৃষ্টিতে ভিজে পচে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।