সৈয়দপুরে দিনে ট্রাক চলাচল বন্ধ রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরে দিনে ট্রাক চলাচল বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের পাঁচমাথা মোড়ে মানববন্ধন করে এ দাবি জানায় স্থানীয় লোকজন।নবগঠিত শামীম সঞ্চৃতি সংসদ নামের একটি সামাজিক সংগঠন গতকাল বেলা ১১টায় এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সঞ্চারকলিপি পেশ করা হয়। এতে দিনের বেলায় সৈয়দপুর শহরে ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়েছে। ইউএনও সঞ্চারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, আসলেই দাবিটি যুক্তিসংগত। সড়ক-দুর্ঘটনা ঠেকাতে দিনের বেলায় শহরে ভারী যানবাহন প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হবে। এ জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।