সৈয়দপুরে নকল বেসন কারখানার সন্ধান, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নীলফামারীর সৈয়দপুর শহরে একটি নকল বেসন কারখানার সন্ধান পাওয়া গেছে। গতকাল রোববার শহরের শহীদ জহুরুল হক সড়কে ওই কারখানার সন্ধান মিলে। এ সময় ৫৩০ প্যাকেট নকল বেসন উদ্ধার করা হয় এবং কারখানার মালিক আসিফ মমতাজ ও জাবেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, সৈয়দপুর শহরের নয়াবাজারের বাসিন্দা ওই দুই ব্যক্তি যৌথভাবে কারখানাটি গড়ে তোলেন। কারখানায় উৎপাদিত নকল পণ্য উত্তরাঞ্চলের বিভিন্ন হাট-বাজারে বাজারজাত করা হতো বলে তাঁরা স্বীকার করেন। রমজানে ইফতারি তৈরির উপকরণ বেসনের চাহিদা বেড়ে যায়। এই সুযোগে তাঁরা নকল বেসন উৎপাদন করেন। অভিযোগ পেয়ে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম অভিযান চালান। পরে আদালত আসিফ মমতাজকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের জেল এবং জাবেদকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন। অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের অপকর্মের জন্য ক্ষমা চান এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ প্রদান করেন।