সৈয়দপুরে নকল মবিল কারখানার সন্ধান, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে নকল মবিল কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গত বুধবার বিকেলে শহরের তামান্না মোড় এলাকার একটি বাড়িতে নকল মবিল তৈরির সময় পুলিশ সেখানে হানা দেয়। পুলিশ এ সময় মবিল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ মো. রাজু (২৫) নামের একজনকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তামান্না মোড় এলাকার মেশিন ওয়েল মবিল তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। মবিল তৈরির সময় পুলিশ কারখানার মালিক মো. রাজুকে হাতেনাতে ধরে ফেলে। গ্রেপ্তার হওয়া রাজুর বাড়ি সৈয়দপুর শহরের অফিসার্স কলোনি মহল্লায়। পুলিশকে দেওয়া জবানবন্দিতে রাজু জানান, পোড়া মবিলের সঙ্গে রাসায়নিক উপাদান, রজন, গ্রিস ও সিলিকেট মিশিয়ে তৈরি করা হতো নতুন মবিল।