সৈয়দপুরে নিখোঁজ তিন শিশুর সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় একদিনে তিন মেয়ে শিশু নিখোঁজের তিন দিন পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। শহরের সাহেবপাড়া এলাকার বাসা থেকে গত বৃহস্পতিবার তারা নিখোঁজ হয়।
নিখোঁজ শিশুরা হলো আনছার আলীর মেয়ে মুক্তা বেগম (১২), সাইদুল ইসলামের মেয়ে বর্ণা আক্তার (১২) ও শহিদুল ইসলামের মেয়ে শাবনাজ আক্তার (৬)। এ ঘটনায় শুক্রবার রাতে মুক্তা বেগমের মা সিতারা বেগম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে সিতারা বেগম বলেন, ‘আমার মেয়ে মুক্তা বাড়ির ০১৯৫৪২৮৫২৬৯ নম্বরের মুঠোফোন দিয়ে ০১৮৩৩৪৪২২৩২ নম্বরে অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে প্রায়ই কথা বলত। কিন্তু ঘটনার দিন সন্ধ্যার সময় ০১৮৩৩৪৪২২৩২ নম্বরের মুঠোফোন থেকে আমার বাড়ির নম্বরে কল আসে। আমি কল রিসিভ করে কথা বললে অপর প্রান্ত থেকে কোন জবাব মিলে না। পরে ১৫-২০ মিনিট পর আবার ওই নম্বর থেকে কল আসলে আমার মেয়ে কল রিসিভ করে কথা বলে। এরপর সে বাসা থেকে বের হয়ে প্রতিবেশী সাইদুলের বাসায় গিয়ে তাঁর মেয়ে বর্ণাকে সঙ্গে নেয়। এরপর দুজন মিলে টিভি দেখার কথা বলে অপর প্রতিবেশী শহীদুলের বাসায় যায়। রাত গভীর হলে মেয়েকে খুঁজতে শহীদুলের বাসায় যাই। সেখানে গিয়ে জানতে পারি তাঁর (শহীদুলের) মেয়ে শাবনাজকে নিয়ে অনেক আগেই বাসা থেকে তারা বের হয়েছে। পরে তিন শিশুর অভিভাবক মিলে তাদের খুঁজতে শুরু করি। কিন্তু গত তিন দিনেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।’