সৈয়দপুরে পিকআপ ভ্যান উল্টে চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পিকআপে উল্টে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গত সোমবার রাতে রংপুর-সৈয়দপুর সড়কের সৈয়দপুর উপজেলার চিকলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তিরা হলেন সৈয়দপুর শহরের হাতিখানা এলাকার কাঠমিস্ত্রি শহিদুল (৩০), গোলাহাট নতুন ক্যাম্পের কামাল উদ্দিন ওরফে কাল্লু (৩৮), মুন্সিপাড়ার সাগর ওরফে লাল্লু (২৩) এবং দিনাজপুরের রামপুরা ব্রহ্মত্তর গ্রামের রাজমিস্ত্রি ওয়াজেদ আলী ওরফে লেলিন (২২)৷ এঁদের মধ্যে সাগর পিকআপ চালকের সহকারী ছিলেন৷ আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। তাঁর নাম মো. ওসমান (৪০)। তাঁর বাড়ি সৈয়দপুর শহরের বাঁশবাড়ী মহল্লায়৷ তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে একটি ট্রাক চিকলী বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি উল্টে গেলে এর ওপর থাকা তিন যাত্রী শহিদুল, কামাল উদ্দিন ও ওয়াজেদ আলী ঘটনাস্থল মারা যান এবং পিকঅাপ চালকের সহকারী সাগরকে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।