সৈয়দপুরে বাসের ধাক্কায় কসাই নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় আবদুস সামাদ (৫৫) নামের এক কসাই নিহত হয়েছেন। তিনি উপজেলার কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর গ্রামের বাসিন্দা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল সকাল সাতটার দিকে গরু জবাই করার উদ্দেশ্যে সামাদ কুজিপুকুর থেকে স্থানীয় চিকলি বাজারে সাইকেলে করে যাচ্ছিলেন। গ্রামীণ কাঁচা সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় হাজীর বটতলা এলাকায় একটি দ্রুতগামী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘ ২০-২৫ বছর ধরে কসাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।