সৈয়দপুরে বোর্ড সেরা দুই বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের শীর্ষ ২০-এর তালিকায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পেয়েছে। এর মধ্যে সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল ও কলেজ ষষ্ঠ এবং ১৬তম হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সূত্রে জানা গেছে, এ উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে দুই হাজার ৩৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে এক হাজার ৮৪৪ জন পাস করেছে। পাসের হার ৭৮ দশমিক ৩৬। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন।জানা গেছে, সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল ও কলেজ থেকে ৬৭ জন বিজ্ঞান শাখা থেকে অংশ নেয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ১২২ জন অংশ নিয়ে ১২০ জন পাস ও জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন। এদের মধ্যে বিজ্ঞান শাখা থেকে ৬০ ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে পাঁচজন জিপিএ-৫ পেয়েছে।