সৈয়দপুরে মদের কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর জিআরপি পুলিশ লাইনের পাশে বাঁশবাড়ী মহল্লায় একটি মদ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। গতকাল সোমবার পুলিশ অভিযান চালিয়ে ওই কারখানা থেকে ৫০ লিটার মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করে। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।পুলিশ জানায়, দুপুর ১২টায় সৈয়দপুর থানা থেকে ওই এলাকার মো. সেলিমের (৩৫) বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা সেলিম তাঁর স্ত্রী-সন্তানসহ পালিয়ে যান। পরে ঘরে ঢুকে মদ তৈরির নানা উপকরণসহ ৫০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্বে থাকা সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে খোঁজা হচ্ছে।