সৈয়দপুরে মাদক চোরাচালান চক্রের সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে ফেনসিডিলের ৯৯টি বোতলসহ এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ সৈয়দপুর স্টেশনের পাশের বার্মাসেল এলাকা থেকে তাঁকে গ্রপ্তার করে।গ্রেপ্তার হওয়া তরুণের নাম বোরহান (২৫)। তাঁর বাড়ি বিরামপুরের স্টেশনপাড়ার হাজি মার্কেটের কাছে। পুলিশের ভাষ্যমতে, বোরহান মাদক চোরাচালান চক্রের সদস্য। তিনি প্রতিদিন বিরামপুর উপজেলা থেকে মাদকদ্রব্য বহন করে সৈয়দপুরে নিয়ে আসতেন।