সৈয়দপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪০ বছর পর নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভের ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার শহরের বিমানবন্দর সড়কে ওই ফলক উন্মোচন করা হয়।ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার একরামুল হক, রেল শ্রমিক লীগের সম্পাদক মোকছেদুল মোমিন, শহীদের সন্তান ইফ্ফাত জাহান, যুবলীগের নেতা মহসিনুল হক, সাইদুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।নিজেদের সংগ্রহ করা সাত লাখ টাকা দিয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজে হাত দিয়েছেন সৈয়দপুরের শহীদদের সন্তানেরা। শহীদের সন্তান ও সাবেক সাংসদ আলিম উদ্দিন বলেন, ‘আজ গর্ব অনুভবের দিন। মুক্তিযুদ্ধে সৈয়দপুরের চার হাজার শহীদের স্মরণের জন্য স্মৃতিস্তম্ভটি ভূমিকা রাখবে।’