সৈয়দপুরে রংপুর বিভাগীয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় দ্বি-বার্ষিক সম্মেলন সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার প্রথমবারের মতো সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র আখতার হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। সম্মেলনে বক্তব্য দেন দিনাজপুরের পরিবহননেতা হাবিবুর রহমান, লালমনিরহাটের মোমিনুল ইসলাম, গাইবান্ধার আবদুল করিম, কুড়িগ্রামের মবিদুল ইসলাম, পঞ্চগড়ের আবদুল মজিদ, নীলফামারীর আলতাফ হোসেন প্রমুখ। বক্তারা পরিবহন শ্রমিকদের বিদ্যমান সমস্যার সমাধান, নিয়োগপত্র দান ও মজুরি বাড়ানোর দাবি জানান। সম্মেলনে রংপুর বিভাগের ১৮টি শ্রমিক ইউনিয়নের নেতারা অংশ নেন। পরে ফেডারেশনের নতুন কমিটি গঠন করা হয়।