সৈয়দপুরে রেল কোচে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে অপেক্ষমাণ থাকা একটি যাত্রীবাহী কোচে (ক্যারেজ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্যারেজটি সম্পূর্ণ পুড়ে যায়। বুধবার রাত ৯টায় অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত শেষে স্টেশন এলাকায় ওই ক্যারেজটি অপেক্ষমাণ ছিল। এ সময় হঠাৎ আগুন জ্বলে উঠলে সৈয়দপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে একটি ক্যারেজ পুরোপুরি পুড়ে যায়।
সৈয়দপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, কে বা কারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন তা বলা যাচ্ছে না। রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।