সৈয়দপুরে শতভাগ সাফল্য নেই কোনো প্রতিষ্ঠানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুরে উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনোটিতে এবার শতভাগ শিক্ষার্থী পাস করতে পারেনি। জিপিএ-৫ পেয়েছেন ২৫৮ জন শিক্ষার্থী।

সৈয়দপুর সরকারি কারিগরি কলেজে পাসের হার ৯৯ দশমিক ২৪ শতাংশ। কলেজ সূত্র জানায়, সরকারি কারিগরি কলেজের শুধু বিজ্ঞান বিভাগ থেকে ২৬৪ জন পরীক্ষা দেয়। তার মধ্যে পাস করেছেন ২৬২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন।

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। এ কলেজ থেকে তিন বিভাগে পরীক্ষায় অংশ নেয় ৫১৭ জন। পাস করেছেন ৫০৩ জন। তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১৪০ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৭৫ জন ও মানবিক বিভাগে ৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ৯৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তিন বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৪০৫ জন। পাস করেছেন ৩৯৯ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩১ জন, মানবিকে ৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩ জন জিপিএ-৫ পেয়েছেন।

সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাসের হার ৯২ দশমিক ৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১২ জন।

হাজারীহাট স্কুল ও কলেজ থেকে ১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৬ জন।