সৈয়দপুরে শোভাযাত্রা শ্রমিক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক রেলপথ মন্ত্রণালয়ের দাবি বাস্তবায়িত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সৈয়দপুরে শোভাযাত্রা বের করা হয়। রেলওয়ে কারখানার সবুজ চত্বরে গতকাল বুধবার এ উপলক্ষে শ্রমিক সমাবেশও হয়।সমাবেশে সভাপতিত্ব করেন রেল শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সভাপতি নুরুল ইসলাম। এতে বক্তব্য দেন মোকছেদুল মোমিন, জহিরুল ইসলাম, মোনায়মুল হক, আবদুর রাজ্জাক, আনোয়ার হোসেন বাঙালি প্রমুখ। পরে শ্রমিকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি কারখানাসংলগ্ন রেলওয়ে শ্রমিক লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উৎফুল্ল শ্রমিকেরা একে অন্যের গায়ে রং ছিটিয়ে বাদ্যবাজনার তালে তালে নেচেগেয়ে উল্লাস করেন। শোভাযাত্রায় বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার-ফেস্টুন বহন করা হয়।