সৈয়দপুরে সংঘর্ষে আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ব্রিজ এলাকায় এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহত অন্তত ১২ জনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজনের ভাষ্য, প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ঠাকুরপাড়া ও মাছুয়াপাড়ার লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
তবে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামের ভাষ্য, জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।