সৈয়দপুরে সাকিব হত্যার বিচার দাবিতে মানববন্ধন, মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে স্কুলছাত্র সাকিব হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবিটি গতকাল সৈয়দপুর প্রেসক্লাবের সামনে থেকে তোলা l প্রথম আলো
নীলফামারীর সৈয়দপুরে স্কুলছাত্র সাকিব হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবিটি গতকাল সৈয়দপুর প্রেসক্লাবের সামনে থেকে তোলা l প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের অষ্টম শ্রেণির ছাত্র সিরাজুল মনির খান হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও মিছিল হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় সাকিব হত্যার বিচারের দাবিতে ‘সৈয়দপুরের সর্বস্তরের শিক্ষার্থী’ ব্যানারে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধনে সরকারি কারিগরি কলেজের শিক্ষার্থী ছাড়াও সামাজিক সংগঠন ও বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাকিবের বাবা মো. হাবিবুর রহমান খান, সাকিবের সহপাঠী কাজী তানজিজুল হক, খন্দকার আবিদা সুলতানা, মুজাহেদীন ইসলাম চৌধুরী, আবদুল আউয়াল, কাজী নাইম ইজাজ, আসাদুজ্জামান আসাদ, খুরশিদ জামান, মিঠুন হাসান আয়ান, সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন, নাইমুল ইসলাম, রইচ উদ্দিন, আবদুল্লাহ চৌধুরী, নাজির আহমেদ, তানভীর ফুয়াদ প্রমুখ।

বক্তারা সাকিব হত্যার দ্বিতীয় বর্ষ পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এর সুষ্ঠু বিচারের দাবি তোলেন। বিচারে গড়িমসি হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন তাঁরা। মানববন্ধন শেষে সাকিব হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

২০১৫ সালের ১৩ জুন সরকারি কারিগরি কলেজসংলগ্ন আবাসিক এলাকা থেকে সাকিবের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করে পুলিশ। এখনো এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।