সৈয়দপুরে সাত বছরের শিশু ধর্ষণের শিকার আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শনিবার দুপুরে সৈয়দপুর বাইপাস সড়কসংলগ্ন একটি ধানখেতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তির বাড়িতে হামলা চালান। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে সৈয়দপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নওশাদ আলী শিশুটিকে ফুসলিয়ে বাইপাস সড়কের পাশের ওই ধানখেতে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটিকে তাঁর বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যান নওশাদ। বেলা তিনটার দিকে এলাকাবাসী নওশাদের বাড়িতে হামলা চালান। তাঁরা নওশাদের ছোট ভাই এরশাদকে বাড়ি থেকে বের করে এনে পেটাতে থাকেন। একপর্যায়ে আত্মগোপনে থাকা নওশাদও ধরা পড়েন। তাঁকেও গণপিটুনি দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নওশাদকে আটক করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান গতকাল বিকেলে বলেন, শিশুটির অভিভাবক মামলার প্রস্তুতি নিচ্ছেন। বিকেলে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর।