সৈয়দপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও  সাংবাদিক মিশুক মুনীরের মামলা হস্তান্তরের প্রতিবাদে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন গতকাল রোববার সকালে বিক্ষোভ মিছিল করেছে। পরে তারা সড়ক অবরোধ করে সমাবেশ করে।

বিক্ষোভ মিছিলটি বিভিন্ন স্লোগানসহ শহর প্রদক্ষিণ শেষে দিনাজপুর সড়কের মদিনা মোড়ে সড়ক অবরোধ করে সমাবেশ করে। ওই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আখতার হোসেন।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দুর্ঘটনার পর দায়ের করা মামলাটি নিষ্পত্তির পূর্বেই মানিকগঞ্জ জজকোর্ট থেকে হাইকোর্টে স্থানান্তর করা হয়েছে। এ কারণে তাঁরা ওই সব কর্মসূচি পালন করেন ও দক্ষিণাঞ্চলের আহূত পরিবহন ধর্মঘটকে সমর্থন জানান।