সৈয়দপুরে হসপিটালের উদ্বোধন
নীলফামারীর সৈয়দপুরে ডা. দিল আফরোজা মেমোরিয়াল হসপিটালের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ও রেলওয়ের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমই) এ কে এম খায়রুল বাশার। বক্তব্য দেন সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. বখতিয়ার কবির, মুক্তিযোদ্ধা এ কে কামরুল হাসান প্রমুখ।
শরফুদ্দিন আহমেদ বলেন, ‘আশা করব এই হাসপাতালে সর্বস্তরের মানুষ আধুনিক চিকিৎসাসেবা পাবেন।’
এ ব্যাপারে খায়রুল বাশার বলেন, ‘ডা. দিল আফরোজা ছিলেন প্রকৃত অর্থে মানবতার সেবক। তিনি সব সময় দুস্থ রোগীদের নিয়ে ভেবেছেন। তিনি গত বছরের ১৭ জানুয়ারি আমাদের ছেড়ে চলে যান। তাঁর স্মৃতি ধরে রাখতেই হাসপাতালটি গড়ে তোলা হয়েছে। হাসপাতালটিতে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।’