সৈয়দপুরের চার কলেজ সেরা ২০ এর তালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের শীর্ষ ২০-এর তালিকায় উপজেলার চারটি কলেজ স্থান পেয়েছে।এর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়, পঞ্চম স্থানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দশম স্থানে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ এবং ১৩তম স্থানে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সৈয়দপুর কারিগরি কলেজ থেকে এবার অংশ নেওয়া ১৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৯৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৩৭ জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২০৮ জন, মানবিক বিভাগ থেকে ৭২ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১০৩ জন মোট ৩৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৯৫ জন পরীক্ষার্থী। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১১৭ জন, মানবিকে ৫৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ২৩৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ৮৪ জন। সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অংশ নেওয়া ১৯৩ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৩৭ জন।সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম বলেন, উচ্চমাধ্যমিক পর্যায়ে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা চলছে। এটা ভালো লক্ষণ। উচ্চশিক্ষা গ্রহণে এখানকার শিক্ষার্থীরা সাফল্য দেখাবে বলে তিনি আশা প্রকাশ করেন।