সৈয়দা বুলবুল চৌধুরীর ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশননের সাবেক ডেপুটি ন্যাশনাল কমিশনার, মরহুম সৈয়দ মুর্তজা আলীর কন্যা এবং সাবেক প্রধান বন সংরক্ষক আবদুল মালিক চৌধুরীর স্ত্রী সৈয়দা বুলবুল চৌধুরী (৮০) গতকাল ৮ এপ্রিল নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, তিন সন্তান, নাতি-নাতনি ও বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুমার কুলখানি ১১ এপ্রিল শুক্রবার বাদ আসর তাঁর ধানমন্ডির বাসভবনে অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সৈয়দা বুলবুল চৌধুরী বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিকের মা। বিজ্ঞপ্তি।