প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের মিরাবাজারে কিশোরী মোহন (বালক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মা সৈয়দা শাহারবানু চৌধুরীর নামে একটি ভবনের নামকরণ করা হয়েছে। নির্মাণকাজ শেষে গতকাল মঙ্গলবার দুপুরে ‘সৈয়দা শাহারবানু চৌধুরীর ভবন’ উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এ সময় বিদ্যালয় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই স্কুলের যাত্রাপথ কখনো মসৃণ ছিল না। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুবি ফাতেমা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি অর্থমন্ত্রীর বড় বোন ও জাতীয় অধ্যাপক শাহলা খাতুন, অর্থমন্ত্রীর ছোট ভাই জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে এম আবদুল মোমেন, জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য দেন।