সোনতলা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পারসোনতলা সোনতলা গ্রামের কাছে সোনতলা সেতুর ভিত্তিপ্রস্তর ও নির্মাণকাজ গতকাল শনিবার উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর জনপ্রশাসন ও সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস।পারসোনতলা সোনতলা গ্রামের করতোয়া নদীর পশ্চিম পারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী এ কে এম সামসুল ইসলাম। ৪৪ দশমিক ৬২ কোটি টাকা ব্যয়ে ৩৪৭ দশমিক ২৯৫ মিটার দীর্ঘ ও ১০ দশমিক ২৫ মিটার প্রশস্ত এই সেতুর নির্মাণকাজ দুই বছরের মধ্যে শেষ হবে।