প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের কালীর বাজারে আল আমিন জুয়েলার্সে ডাকাতির ঘটনায় প্রায় ৩৪ লাখ টাকা মূল্যের ৬৮ ভরি সোনা লুট হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানের মালিক। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা ডাকাতির মামলায় আল আমিন জুয়েলার্সের স্বত্বাধিকারী শহীদুল্লাহ এসব অভিযোগ করেন।
এদিকে ডাকাতির ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকাল-সন্ধ্যা অবস্থান ধর্মঘট ও কালীর বাজারের এ সি ধর রোড অবরোধের ঘোষণা দিয়েছে কালীর বাজার স্বর্ণ শিল্পী কারিগর সমিতি।
মামলায় অভিযোগ করা হয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ২০-২২ জন সশস্ত্র ডাকাত দোকানে ঢুকে বোমার বিস্ফোরণ ঘটিয়ে প্রদর্শনীর জন্য রাখা ৬৮ ভরি সোনা লুট করে নিয়ে যায়। স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ৩৪ লাখ টাকা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, লুণ্ঠিত সোনা উদ্ধার ও ডাকাতদের শনাক্ত করতে অভিযান চলছে।