সোনাই নদী থেকে স্থাপনা সরানোর দাবি বাপার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের সোনাই নদীর মাঝখান থেকে সায়হাম ফিউচার কমপ্লেক্স নামের একটি শিল্পপ্রতিষ্ঠানের স্থাপনা অপসারণের দাবি করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সংগঠনটি এই দাবি করে। সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল বলেন, সোনাই নদীর মধ্যখানের একাংশ ভরাট করে এই স্থাপনা হচ্ছে। বিজ্ঞপ্তি।