সোনাইমুড়ী আ.লীগ সভাপতি-সম্পাদককে অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কমিটির সহসভাপতি মাহফুজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু বিহারী চক্রবর্তীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।গতকাল বুধবার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউছুফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জানুয়ারি এক তলবি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। অব্যাহতিপ্রাপ্ত সভাপতি মমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আ ফ ম বাবু গতকাল সন্ধ্যায় জানান, ওই দিনের তলবি সভার বিষয়ে তাঁরা কিছুুই জানেন না।