সোনাইমুড়ী থানার এসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে ব্যবসায়ী শাহ আলম নিহত হওয়ার ঘটনায় গত রোববার রাতে উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। হত্যার ঘটনায় গতকাল সোমবার আমিশা বাজারে প্রতিবাদ সমাবেশ করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশীদ হাজারী জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে ওই সময় সেখানে কর্তব্যরত এসআই রফিকুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, রোববার রাতে এসপির নির্দেশে এসআই রফিকুলকে প্রত্যাহার করা হয়। হত্যার ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে তাঁকে জানানো হয়েছে। তবে গতকাল বিকেল পর্যন্ত কেউ মামলা করতে আসেনি। গত শনিবার রাতে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে শাহ আলম নিহত হন। দুই দলই শাহ আলমকে নিজেদের কর্মী বলে দাবি করেছে।