সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীদের মাঝে গতকাল মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দুপুর ১২টায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা বেগমের কার্যালয়ে মেয়র পদে ছয়জন, কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে আটজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মেয়র পদের প্রার্থীদের নামে বরাদ্দকৃত প্রতীক হলো: আবু তাহের ভূঁঞা (মাইক), নুরুল হক (চশমা), মাহফুজুর রহমান ওরফে ভিপি বাহার (তালা), মোতাহের হোসেন ওরফে মানিক (দোয়াত-কলম), হেলালউদ্দিন টুটুল (আনারস), হালিমা আক্তার (টেবিল) প্রতীক পেয়েছেন।