সোনাইমুড়ীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রাম থেকে হাত-পা বাঁধা অবস্থায় চান মিয়া (২৭) নামের একজন অটোরিকশার চালকের লাশ উদ্ধার করা হয়েছে।একটি পরিত্যক্ত বাড়ির গাছের সঙ্গে তাঁর লাশটি বাঁধা ছিল। তিনি চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের নুরুল আমিনের পুত্র।পরিবার ও পুলিশ সূত্রের বক্তব্যমতে, বুধবার সকালে অটোরিকশা (নোয়াখালী-থ-১১-৪০৫৪) নিয়ে বের হন চাঁন মিয়া। রাতে গাড়ি জমা দেওয়ার সময় পেরিয়ে গেলেও তিনি না ফেরায় গাড়ির মালিক আহছান উল্যা তাঁর (চাঁদ মিয়ার) মুঠোফোনে কল দিয়ে ফোন বন্ধ পান। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও চাঁন মিয়ার সন্ধান না পেয়ে বৃহস্পতিবার সকালে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।এদিকে বৃহস্পতিবার সকালে সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেন। এরই মধ্যে চাঁন মিয়ার ভাই সুরুজ মিয়াসহ পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে ওই বাড়িতে গিয়ে চাঁন মিয়ার লাশ শনাক্ত করেন। দুপুরে থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। সোনাইমুড়ী থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আকরাম হোসেন গতকাল রাতে প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রতিবেদনে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছাড়াও মুখে সিগারেটের ছ্যাঁকার কালো দাগ দেখা গেছে।এ ঘটনায় নিহতের স্ত্রী নূরজাহান বাদী হয়ে গত রাতে সোনাইমুড়ী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।