সোনাইমুড়ীতে অটোরিকশাকে ট্রাকচাপা, নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ এলাকায় সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কে গতকাল শুক্রবার সকালে ট্রাকচাপায় মো. দুলাল মিয়া (৫৫) নামে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হন।নিহত দুলাল মিয়ার বাড়ি চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নের কাঁকড়াপাড়া গ্রামে। এ ছাড়া আহত বিবি কুলছুম (২৭), আকবর হোসেন (৪২) ও মো. সোলেমানকে (২২) স্থানীয় লোকজন উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।