সোনাইমুড়ীতে আহত চৌকিদারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্বাচনী সহিংসতায় আহত চৌকিদার জামাল উদ্দিন (৫২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার ভোর পাঁচটার দিকে তিনি মারা যান। গত বৃহস্পতিবার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ওই সহিংসতার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে ধন্যপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে বেলা দেড়টার দিকে একদল দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে ওই কেন্দ্রে হামলা চালায়। হামলাকারীরা কেন্দ্রের তিনটি ব্যালট বাক্স ছিনতাই করে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা চৌকিদার জামাল উদ্দিনকে কুপিয়ে এবং পুলিশ কনস্টেবল ইমাম হোসেনকে গুলি করে আহত করে।
খবর পেয়ে নির্বাচনী দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত চৌকিদার ও পুলিশ সদস্যকে উদ্ধার করেন। এরপর তাঁদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে গত শনিবার জামাল উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ।