সোনাইমুড়ীতে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সদরে বাইপাস সড়কে গত শুক্রবার রাতে একটি দ্রুতগতির ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার চালক মো. হারুন ঘটনাস্থলেই নিহত হন।রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হারুন কুমিল্লার মনোহরগঞ্জের আতরুজ্জামানের ছেলে। এ ঘটনায় অটোরিকশার আরও এক যাত্রী গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে ওই অটোরিকশাটি সোনাইমুড়ী বাইপাস সড়কসংলগ্ন পেট্রলপাম্পের সামনে দিয়ে কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় সামনের দিক থেকে চৌমুহনী অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ওই দুর্ঘটনা ঘটে।