সোনাইমুড়ীতে বাসচাপায় মায়ের মৃত্যু, ছেলে আহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাসের চাপায় এক নারী নিহত ও তাঁর ছেলে আহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেছে।পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বজরা-ইসলামগঞ্জ নামক স্থানে কুমিল্লা-নোয়াখালী সড়কে একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান ফাতেমা বেগম (৪৫)। আহত হন তাঁর ছেলে নজরুল ইসলাম (১৮)। ফাতেমা জেলার বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী।দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওই সড়কে অবরোধ সৃষ্টি করে এবং তিন-চারটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। এ সময় ওই সব বাসের ৮-১০ জন যাত্রী আহত হয়। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। রাত ১০টায় এই প্রতিবেদন লেখার সময়ও জনতা সড়ক অবরোধ করে রেখেছিল।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উত্তেজিত জনতা জানিয়েছে, দুর্ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা অবরোধ তুলে নেবে না।