সোনাইমুড়ীতে যুবলীগ নেতার হাত-পায়ের রগ কর্তনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীর চাষীরহাট ইউনিয়নের নতুন বাজারে গতকাল শুক্রবার সন্ত্রাসীরা নিজাম উদ্দিন (৩৫) নামে এক যুবলীগ নেতার দুই পা ও ডান হাতের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী সূত্র জানায়, নতুন বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক দিন ধরে যুবলীগের কয়েকজন কর্মীর সঙ্গে নিজামের বিরোধ চলে আসছে। এ নিয়ে গতকাল সকাল ১০টার দিকে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ফোরকরা এলাকার যুবলীগের কর্মী মিন্টু, আবু বকর, কাসেমসহ সাত-আটজন মিলে ধারালো অস্ত্র দিয়ে নিজামের দুই পা ও ডান হাতের রগ কেটে দেন। পরে আশপাশের লোকজন নিজামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।চাষীরহাট ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি মেহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজাম ইউনিয়ন যুবলীগ কমিটির সদস্য।