সোনাইমুড়ীতে সংবাদপত্রের হকার লিটনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ীর সংবাদপত্রের হকার এম ডি লিটন (৩৫) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ভোরে উপজেলা নদোনা ইউনিয়নের কালুয়াই গ্রামের বাড়িতে তিনি মারা যান।সোনাইমুড়ীর সংবাদপত্র এজেন্ট জাহাঙ্গীর আলম জানান, গতকাল ভোরে ঘুম থেকে উঠে পত্রিকা বিক্রির জন্য সোনাইমুড়ী শহরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এম ডি লিটন। এমন সময় হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে মায়ের কাছে পানি চান। পানি পান করার কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।লিটন মা, স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে প্রথম আলোর সার্কুলেশন বিভাগের জেনারেল ম্যানেজার এ বি এম জাকারিয়া শোক প্রকাশ করেছেন।