সোনাইমুড়ীতে সরকারি গুদাম থেকে ১৪৫ বস্তা চাল গায়েব!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সরকারি খাদ্যগুদাম থেকে ১৪৫ বস্তা চাল গায়েব হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার জেলা খাদ্য নিয়ন্ত্রক পরিদর্শন শেষে গুদামটি সিলগালা করে দেন। সে সঙ্গে তিনি ঘটনার তদন্তে উপজেলা খাদ্য কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত কমিটি গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। প্রথম দিনে কমিটির সদস্যরা গুদামে সংরক্ষিত চালের বস্তাগুলোর ওজন পরীক্ষাসহ এগুলো গুনে দেখেন।