সোনাইমুড়ীতে সড়ক অবরোধ সমাবেশ আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী-কুমিল্লা বাইপাস সড়কের সোনাইমুড়ী চৌরাস্তায় গতকাল বুধবার অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ অবরোধ চলে। উপজেলা আ.লীগের তিন নেতাকে কারণ দর্শানোর সিদ্ধান্তের প্রতিবাদে তাঁদের অনুসারীরা ওই কর্মসূচির আয়োজন করে। এ সময় সমাবেশে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ, জেলা ছাত্রলীগের সদস্য তৌহিদ হাজারী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি খলিল রহমান প্রমুখ বক্তৃতা করেন। সভায় বক্তারা উপজেলা সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ফ ম বাবু ও জেলা সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরীকে সোনাইমুড়ীতে অবাঞ্ছিত ঘোষণা করেন।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির সড়ক অবরোধ হয়নি দাবি করে জানান, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কিছু নেতা-কর্মী শহরে মিছিল করে সড়কের ওপর সমাবেশ করেছিলেন। এ সময় তাঁরা ঘটনাস্থলে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।গত মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সদস্য ও সোনাইমুড়ী উপজেলার উপদেষ্টা খন্দকার রুহুল আমিনকে অব্যাহতি, দুই সহসভাপতি আবু ইউছুফ মাস্টার ও মাহফুজুর রহমান বাহার এবং যুগ্ম সম্পাদক নান্টু বিহারী চক্রবর্তীকে কারণ দর্শানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।