সোনাইমুড়ীতে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের সুরহলী ও দেওটি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের জের ধরে মুহুরীগঞ্জ বাজারে অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে গতকাল সকাল ১০টা থেকে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অটোরিকশার ভাড়া বাড়ানো নিয়ে সুরহলী ও দেওটি দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে গত রোববার রাতে মারামারি হয়। রাতের মারামারির জের ধরে গতকাল সকালে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের ১৬টি দোকানে আগুন এবং ২০টির বেশি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। পরে উপজেলা প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করে।