সোনাইমুড়ীর সন্ত্রাসী লম্বা মানিক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী থানার তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী মানিক হোসেন ওরফে লম্বা মানিককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবুলশী গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করার সময় থানা পুলিশের একটি বিশেষ দল তাঁকে গ্রেপ্তার করে।লম্বা মানিক থানার তালিকাভুক্ত ২ নম্বর অস্ত্রধারী সন্ত্রাসী। তাঁর বাবার নাম আবদুল লতিফ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাঁকে গতকাল সোমবার নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির গতকাল জানান, রোববার রাত নয়টার দিকে থানার একাধিক উপপরিদর্শককে (এসআই) নিয়ে গঠিত একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মানিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।