সোনাকান্দা দুর্গের মেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মোগল আমলের ঐতিহাসিক সোনাকান্দা দুর্গের মাঠে আয়োজিত বৈশাখী মেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন।গতকাল বৃহস্পতিবার বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পয়লা বৈশাখ থেকে ১০ দিনব্যাপী মেলা করতে আমার কাছে আবেদন করেছিল স্থানীয় বনানী চারুকারু শিল্পগোষ্ঠী। মেলাটি অনেক বছর ধরে ওই দুর্গের মাঠে হচ্ছিল বলে আমি মেলা করার পক্ষে মত দিয়ে জেলা প্রশাসকের (ডিসি) দপ্তরে পাঠাই। পরে মেলার আয়োজকেরা জানান, তাঁরা মেলার অনুমতি নিয়ে এসেছেন।’ইউএনও বলেন, ‘সোনাকান্দা দুর্গে মেলার অনুমতি দেওয়া হয়নি জানিয়ে গত বুধবার জেলা প্রশাসক আমাকে মেলা বন্ধের নির্দেশ দেন। ওই দিন সন্ধ্যায় আমি বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সহকারী কমিশনারকে (ভূমি) নিয়ে মেলা প্রাঙ্গণে গিয়ে আয়োজকদের মেলা বন্ধের নির্দেশ দিই।’এদিকে বন্দরের সোনাকান্দা এলাকার বাসিন্দারা জানান, বুধবার রাতেও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তি সোনাকান্দা দুর্গে যথারীতি মেলা চলেছে। গতকাল প্রথম আলোতে ‘মোগলদুর্গে বৈশাখী মেলা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।