সোনাগাজী উপজেলা চেয়ারম্যানের বরখাস্তের আদেশ সাময়িক স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনামের সাময়িক বরখাস্তের আদেশ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত হোসেন ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনামের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।৯ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এনামুল হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনামকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার ওই আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চেয়ারম্যান কামরুল আনামের পক্ষে এক রিট পিটিশন দায়ের করা হয়। এতে বলা হয়, উপজেলা পরিষদ আইনের ১৩(খ) বিধান অনুসারে বরখাস্তের আদেশ যথাযথ প্রসিডিং শুরু করতে হবে এবং কোনো রকম শোকজ নোটিশ জারি না করে ওই বরখাস্তের আদেশ সম্পূর্ণ অবৈধ।আদালত ৯ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব এনামুল হাবিব স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের আদেশ দুই মাসের জন্য স্থগিত করেন এবং কেন ওই আদেশ বেআইনি ঘোষণা করা হবে না, তা তিন সপ্তাহের মধ্যে বিবাদীদের জানাতে বলেছেন।বিবাদীরা হলেন: স্থানীয় সরকার বিভাগের সচিব, সিনিয়র সহকারী সচিব, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।