সোনাগাজী পৌর কাউন্সিলরের ওপর সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী পৌরসভার কাউন্সিলর শহীদুল ইসলামের ওপর গত মঙ্গলবার রাতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তাঁকে গুরুতর আহত অবস্থায় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোনাগাজী পৌরসভার ৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও পৌর নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মঙ্গলবার রাত আটটার দিকে ফেনী থেকে একটি হিউম্যান হলারে করে তাঁর নির্বাচনের পোস্টার নিয়ে সোনাগাজীর দিকে যাচ্ছিলেন। সোনাগাজী উপজেলা পরিষদের কাছাকাছি পৌঁছালে ওমর ফারুকের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত হিউম্যান হলারের গতিরোধ করে শহীদুলকে টেনেহিঁচড়ে নামিয়ে পিটিয়ে জখম করে। ওমর ফারুক স্থানীয়ভাবে আওয়ামী লীগ-সমর্থক হিসেবে পরিচিত।পরে শহীদুলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে।হামলার কারণ সম্পর্কে জানতে ওমর ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।