সোনাগাজী পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী জামাল উদ্দিনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার একটি ভোটকেন্দ্রে পুনর্নির্বাচনে জামাল উদ্দিন পেয়েছেন ৩৩২ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছেন ৭৮৭ ভোট। এর আগে গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আট কেন্দ্রে জামাল উদ্দিন পেয়েছিলেন দুই হাজার ৭২ ভোট এবং রফিকুল ইসলাম পেয়েছিলেন এক হাজার ৬০৩ ভোট। সব মিলিয়ে জামাল উদ্দিন পেয়েছেন দুই হাজার ৪০৪ ভোট। রফিকুল ইসলাম পেয়েছেন দুই হাজার ৩৯০ ভোট। এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. নূরনবী এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিবিয়া আক্তার।এদিকে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় ১১ নারীসহ ৩৬ জনকে আটক এবং ২৫ জনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।