সোনাগাজীতে অগ্নিকাণ্ডে আটটি দোকান ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে গত রোববার রাতে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত দোকানমালিক সূত্র জানায়, রোববার রাত আনুমানিক একটা ৩০ মিনিটের দিকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (হাসপাতাল) পূর্ব পাশে মুহুরী প্রজেক্ট সড়কের মাঝির দোকান নামক স্থানে অগ্নিকাণ্ডে মুদি, মনিহারি ও চা-দোকানসহ আটটি দোকান পুড়ে যায়।
এ সময় সেখানে অন্যান্য মালামালের সঙ্গে দুটি ব্যাটারিচালিত টমটম, পাঁচটি ব্যাটারিচালিত রিকশাও পুড়ে যায়। দোকানমালিকেরা জানান, অগ্নিকাণ্ডে তাঁদের দোকানঘর ও মালামালসহ অন্তত ৩০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশ ও সোনাগাজী ফায়ার সার্ভিস দ্রুত অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।