সোনাগাজীতে অগ্নিকাণ্ডে চার ঘর ভসঞ্চীভূত, আহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে গতকাল বুধবার অগ্নিকাণ্ডে চারটি বসতঘর সম্পূর্ণ ভসঞ্চীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
এ সময় একজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, গতকাল বুধবার সকালে সোনাগাজী উপজেলার স্বরাজপুর গ্রামের মিজি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি চৌচালা টিনের ঘর সম্পূর্ণ ভসঞ্চীভূত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোনাগাজী থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।