সোনাগাজীতে অগ্নিকাণ্ডে ১৫টি ঘর পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে গতকাল বুধবার অগ্নিকাণ্ডে নয়টি বসতঘরসহ ১৫টি ঘর পুড়ে গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দুপুরে সোনাগাজী উপজেলার দৌলতকান্দি গ্রামের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ১২টি পরিবারের নয়টি বসতঘর ও ছয়টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। বাড়ির মালিকদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।