সোনাগাজীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর ফেনী নদীর মুহুরী রেগুলেটরের পাশ থেকে গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে ফেনীর সোনাগাজীতে ফেনী নদীর মুহুরী রেগুলেটরের পাশে স্থানীয় লোকজন একটি ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়। সোনাগাজী মডেল থানা-পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, উদ্ধার করা লাশের হাতে ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। তিনি জানান, হয়তো দুর্বৃত্তেরা কয়েক দিন আগে তাঁকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। স্থানীয় আমিরাবাদ ইউনিয়েন পরিষদের (ইউপি) গ্রাম পুলিশ (চৌকিদার) শাহ আলম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।