সোনাগাজীতে অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রাম থেকে গত রোববার রাতে পুলিশ একটি দেশীয় বন্দুক, পাঁচটি গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সোনাগাজী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।গতকাল সোমবার তাদের তিনজনকে ফেনীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফেনী সদর থানার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে বসির আহামঞ্চদের ছেলে মো. ফয়সাল নিজের পছন্দে একই গ্রামের আবু তাহেরের মেয়ে বিবি হাজেরাকে কাজি অফিসে নিয়ে বিয়ে করেন। কিন্তু বিবি হাজেরার পরিবার এ বিয়ে মেনে নেয়নি। বিয়ের পর ফয়সাল নববধূ নিয়ে পার্শ্ববর্তী সোনাগজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের নূর করিমের বাড়িতে বেড়াতে যায়। খবর পেয়ে বিবি হাজেরার আত্মীয় নূর উদ্দিন (২৭), নাসির উদ্দিন (২৮) ও রসুল আহামঞ্চদ (২৮) নাজিরপুর গ্রামের নূর করিমের বাড়িতে হানা দেন এবং অস্ত্রের ভয় দেখিয়ে ফয়সাল ও তাঁর স্ত্রী বিবি হাজেরাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। তারা অস্ত্রসহ তিন জনকে আটক করে সোনাগাজী থানা-পুলিশকে খবর দেয়। সোনাগাজী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, পাঁচটি গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশ নবদম্পতিদের থানায় নিয়ে উভয়কে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করে।