সোনাগাজীতে অস্ত্রসহ দুই জলদস্যুকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গত বুধবার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিনের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধের সময় আটক দুই জলদস্যু ও স্থানীয় যুবলীগের কর্মীকে গত বৃহস্পবাির রাতে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করা হয়েছে।এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে আইনে সোনাগাজী থানায় একটি মামলা করেছে। গতকাল শুক্রবার ফেনীর বিচারিক হাকিমের মাধ্যমে তাঁদের দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল অস্ত্রসহ দুজনকে পুলিশে সোপর্দ করে মামলা দায়ের এবং কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।